Sunday, November 8, 2015


রাতেই যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাকি দুই ম্যাচে আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পারিবারিক প্রয়োজনে রবিবার রাতেই উড়ে যেতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে আছেন তার সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশির। প্রথম সন্তানের অপেক্ষায় আছেন এই জুটি।

শনিবার প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেট। ওই ম্যাচেও হয়তো খেলা হতো না সাকিবের। তিনি তো যুক্তরাষ্ট্রেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়ে। কিন্তু স্ত্রী শিশিরও একরকম জোর করে দেশের পক্ষে খেলতে পাঠান সাকিবকে। আর সিরিজের প্রথম ওয়ানডেতেই দারুণ সাফল্য সাকিবের।
 
সাকিব বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। শিকার সংখ্যা ২০৬। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী আব্দুর রাজ্জাক। তার শিকার ২০৭ উইকেট। সিরিজটা খেললে আর দুই উইকেট পেলে সাকিব হয়ে যেতে পারতেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী। কিন্তু তার অপেক্ষা বাড়ল।

আপাতত দেশের দায়িত্ব নয়, পরিবারের দায়িত্বই পালন করা বেশি জরুরি সাকিবের জন্য। পৃথিবীতে আসার অপেক্ষায় আছে তার কন্যাসন্তান।

Saturday, November 7, 2015



 স্বাগতিক বাংলাদেশের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই রিপোর্ট লিখা পর্যন্ত ১২৮ রানে ৯ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। সাকিব আল হাসান সফরকারীদের ৫টি ও অধিনায়ক মাশরাফি ২ টি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আল-আমিন হোসেন ও নাসির হোসেন।
এর মধ্যে ওপেনার চামু চিবাবা, এরভাইন, উইলিয়ামস, ক্রেমার ও পানিহাঙ্গারা সাজঘরে ফিরে গিয়েছেন সাকিব আল হাসানের ঘূর্ণিতে। এছাড়া ওপেনার জোঙ্গইউকে আউট করেছেন পেসার আল-আমিন। আর মাশরাফি নিয়েছেন সিকান্দার রাজা ও ওয়েলারের উইকেট।
তবে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন এলটন চিগাম্বরা। তবে ৩৭তম ওভারের প্রথম বলে তার প্রতিরোধ ভাঙ্গেন নাসির হোসেন। নাসির হোসেনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫১ বলে ২ চারে ৪১ রান করেছেন চিগাম্বরা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ২ রানে লুক জোঙ্গউইর বলে শূণ্য রানে আউট হন ওপেনার লিটন। পরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদও আউট হয়ে যান ব্যক্তিগত ৯ রানে।
মাত্র ৩০ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে হাল ধরেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দলীয় ১০০ রানে সিকান্দার রাজার বলে লুক জোঙ্গউইর তালুবন্দী হয়ে ব্যক্তিগত ৪০ রানে তামিম মাঠ ছাড়লেও অন্য প্রান্ত আগলে রাখেন মুশফিক।
পরে সাকিব আল হাসানও সিকান্দার রাজার বলে ১৬ রানে সাকিব বিদায় নিলে সাব্বির রহমানের সাথে জুটি গড়েন মুশফিক। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলেও ঝলমলে এক সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। ক্রেমারের থ্রোতে রান আউট হয়ে সাজঘরে যাওয়ার আগে করেছেন ১০৭ রান। ১০৯ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি ৯ চার ও ১ ছয়ে।
মুশফিক ছাড়া বাংলাদেশের ইনিংসে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির রহমানও। ৫৮ বলে ৫৭ রানের ইনিংসটিতে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১৪ রান ও আরাফাত সানির ১৫ রানে ৫০ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৭৩ রান।
৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয় শনিবার দুপুর ১টায়।

Sunday, November 1, 2015




শিরোনাম দেখেই ভয়ে পালাবেন না যেন। পুরোটা পড়ুন।
বিভিন্ন দেশে নানান রীতি-রেওয়াজ রয়েছে। থাকতেই পারে। কিন্তু দিন-দুপুরে মৃতদের নিয়ে ঘুরে বেড়ানো- এটা কি সহজে মেনে নেয়া যায়!
আপনি না মানলে কী হবে, ইন্দোনেশিয়ার এক গ্রামে এমন-ই অদ্ভূদ রেওয়াজ রয়েছে। যেখানে প্রতি তিন বছর অন্তর মৃত ব্যক্তিকে মাটি খুঁড়ে সমাধি থেকে বের করে আনা হয়। তারপর সেই মৃতদেহকে যত্ম করে গোসল করানো হয়। তারপর নানাভাবে সাজিয়ে গোটা গ্রামে ঘোরানো  হয়।



ইন্দোনেশিয়ায় এই সামাজিক অনুষ্ঠানের নাম 'mummies Ma'nen' বা মৃতদেহকে পরিষ্কার করা। কিন্তু কেন করে হয় এমন কাজ?
স্থানীয়রা বলছেন, আত্মার শান্তি কামনা, ও মৃতদের কাছ থেকে আশীর্বাদ নেয়ার জন্যই তারা এমন কাজ করে থাকেন।
তিন বছর পর মৃতদেহকে বের করে আনা হয় সমাধি থেকে। তারপর ভালোভাবে গোসল করানো হয়। এরপর চোখে সানগ্লাস, জিনস বা অন্য ভালো পোশাক পরিয়ে কাঁধে চাপিয়ে মৃতদেহকে গোটা গ্রামে ঘোরানো হয়। মুখে বলা হয়, ''এই দেখো আমি ফিরে এসেছি।

Saturday, October 31, 2015


জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ শাহরিয়ার নাফীসকে হয়তো ভুলেই গেছে অনেকে। তিনি ২০১৩ সালে সর্বশেষ টেস্ট খেলেন। ২০১১ সালে খেলেন সর্বশেষ ওয়ানডে। এই দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকায় তাকে ভুলে যাওয়াই স্বাভাবিক। নাফীস নিজেকে ভুলতে দিতে চাচ্ছেন না। বরং ইঙ্গিত দিচ্ছেন পুরোনো রূপে ফেরার। গতকাল জাতীয় লিগের চূড়ান্ত রাউন্ডের খেলার প্রথম দিনে ১৫৮ রানের দারুণ একটি ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি।
বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে বরিশালের হয়ে এ রান করেন নাফীস। তার ১৫৮ রানে ভর করে প্রথম দিনেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছে বরিশাল।
ধারাবাহিকভাবে রান পাওয়া কি তার মনে জাতীয় দলে ফেরার স্বপ্ন জাগাচ্ছে; এমন প্রশ্নে নাফীস বলেন, 'আমার আজ যতো বেশি সম্ভব রান করা। এই কাজটাই ঠিকভাবে করে যেতে চাই।'
জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে নাফীস বলেন, 'জাতীয় দলে খেলা না খেলা আমার হাতে না। আমি যদি পারফর্ম করি, তখন হয়তো নির্বাচকরা ডাকবেন। এটা তাদের ব্যাপার।'
২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হয় নাফীসের। ২৪টি টেস্ট এবং ৭৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ২৪টি টেস্টে একটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৭৫ টেস্টে তার সেঞ্চুরি মোট চারটি। হাফ সেঞ্চুরি মোট ১৩টি।

Friday, October 30, 2015


বিশাল আকৃতির ডেস্কটপের দিন হয়তো ফুরোলো এবার। শিগগিরই বাজার দখল করতে যাচ্ছে স্মার্টফোন আকৃতির ডেস্কটপ সংস্করণ। ফলে এখন থেকে আস্ত একটি কম্পিউটারও পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন ব্যবহারকারীরা।
desktop mini
ছোট আকারের এই ডেস্কটপ সংস্করণটি তৈরি করছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনফোকাস। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এই ডেস্কটপের নাম দিয়েছে 'ক্যাঙ্গারু'। যা দিয়ে কম্পিউটারের সব সুবিধাই ভোগ করা যাবে। পাশাপাশি পোর্টেবল হার্ডডিস্ক আকৃতির এই কম্পিউটারটি উইন্ডোজ টেন অপারেটিং সমর্থনযোগ্য বলে দাবী করেছে প্রতিষ্ঠানটি।
টানা চার ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে ডিভাইসটিতে এবং পেরিফাইরাল ডিভাইস হিসেবেও ব্যবহার করা যাবে এটি। চাহিদামত যে কোন মনিটরে সংযোগ দিয়েই উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের সকল সুবিধাই নেয়া যাবে।
দরকারী সব কাজকর্ম ছাড়াও স্মার্ট এই ডেস্কটপটি টিভির সাথে এইচডিএমআই ক্যাবল দিয়ে সংযুক্ত করে গেম খেলা এবং মুভিও দেখা যাবে। এতে উন্নত গ্রাফিক্সের কাজ সেরে নেয়ার জন্য আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স। রয়েছে এইচডিএমআই এবং দুইটি ইউএসবি পোর্ট । ১.৪৪ ইন্টেল অ্যাটম এক্স ফাইভ ৬৪ বিট প্রসেসরের পাশাপাশি ডিভাইসটিতে আছে ডিডি আরথ্রির ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। এই ৩২ জিবি মেমোরিকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়িয়ে নেয়ার সুযোগ তো থাকছেই।
যুক্তরাষ্ট্রের বাজারে ডেস্কটপটির দাম ৯৯ ডলার রাখা হয়েছে। তবে দেশের গ্রাহকরা ডিভাইসটি ভ্যাট সহ সাত হাজার সাতশো তেরো টাকা দিয়ে কিনতে পারবে।

Wednesday, October 28, 2015




আমি জানি এই অফার টা অনেকে জানে তাও
করলাম যারা জানে না
তাদের জন্য বেশি কথা বলব না
কাজের কথায় আসি
জিপি সিমে এখন 100MB ইন্টারনেট
(মেয়াদ ৭ দিন) পাচ্ছেন মাত্র

টাকায়! ডায়াল করুন
 *5000*77#

(SD এবং VAT) প্রযোজ্য।…
.
.এই অফারটা সবাই নাও পেতে পারেন।
তার পরও সবাই try করে দেখবেন,যদি পান তাহলে তো ভালো,আর না পেলে তো কিছু করার নাই।

পেলে জানাবেন কিন্তু…??
নতুন নতুন অফার পেতে দেখুন
এই লিংকে ক্লিক করুন
firstincomerk.blogspot.com




পূজোর আনন্দে এবার
গ্রামীণফোন দিচ্ছে একটি দারুন
অফার। মাত্র ২৫ টাকায় পাবে
১৫০এম বি!! অফারটি পেতে
ডায়াল *৫০০০*১১১# আর মেতে
ওঠো পূজোর আনন্দে!!
শর্তাবলি:
[li] ১৫০ এম বি ডাটা ভলিউমের
মেয়াদ ৩ দিন। [/li]
[li] শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড
গ্রাহকদের জন্য প্রযোজ্য। [/li]
[li] পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
অফার চলবে । [/li]
[li] প্যাকেজ মূল্য ২৫ টাকা + ৩% সম্পূরক
শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল
চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। [/li]
[li] ভলিউম ব্যালেন্স জানতে
ডায়াল *৫৬৭# [/li]
[li] অপ্ট ইন USSD কোড *৫০০০*১১১# [/li]
[u] সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত সবসয় নতুন কিছু বিষয়ে লেখতে পারি..? [/u]

Categories

Powered by Blogger.

Sample text

Social Icons

Featured Posts

Total Pageviews

Search This Blog

Translate

Popular Posts

Recent Posts

Text Widget

Followers